হায় মানবতা!
মোঃ মাহমুদুল হাছান আরিফ
মানবতা আজ কপটতামিশ্রিত মুখনিঃসৃত কথার ঝুড়িতে,
মানবতা আজ পাশের ঘরের খড়পাতার কুটিতে।
মানবতা আজ রাস্তার পাশের মিহি পথে,
মানবতা আজ শহরের অলিগলির ধূলিতে।
মানবতা আজ লুন্ঠত হৃদয়র অন্তরালে অগোচরে।
মানবতা আজ সংবাতপত্রের ঝাপসা লেখনিতে,
মানবতা আজ বন্দী সীমান্তের কাঁটাতারে।