তোমায় খঁজে ফিরি
মোসাঃ মারজান বিনতে ছাব্বির
ঘাসের ডগায় শিশির কণায়
প্রজাপতির রঙিন ডানায়
তোমায় খঁজে ফিরি৷
মিটি মিটি হাজার তারায়
দূর দিগন্তের নীল সীমানায়
তোমায় খঁজে ফিরি৷
লতায় পাতায় বিলেঝিলে,
নদীর জলে শাপলা ফুলে,
তোমায় খঁজে ফিরি।
হরেক রকম ফুলের ভিড়ে
পাখ-পাখালির ছোট্ট নীড়ে
তোমায় খঁজে ফিরি।
কোমন করে হচ্ছে এসব
ভাবি রোজ রোজ
এসব কিছুর মাজে আমি
পাই তোমার খোঁজ।
