"সত্যের নির্মমতা"
__আনজুমান আরা মিতা
হে নিষ্ঠুর সত্য সুন্দর তুমি , তোমাকে জয় করেছি । আঘাতে আঘাতে তুমি জর্জরিত করেছো ।
হৃদয়ের প্রতিটি আঙিনা , তবুও ভেঙে পড়িনি ।
তোমার প্রচণ্ড শক্তি, তুমি সবই পারো
তাইতো স্বপ্নের বাড়িঘর ভেঙে চুরে
এক ধ্বংসস্তুপ তৈরি করেছিলে ।
ভেবেছো স্বাসরুদ্ধ হয়ে আত্মহুতি দেবো
এখানেও তুমি হেরে গেছো , জয় করেছি তোমায় ।
জীবনের সব কালো মেঘ একে একে পাড়ি দিয়ে ।
আজ এখানে এসেছি ।
তুমি আর আমাকে যাতনা দিও না ।
আতংকিত করোনা , রুদ্ধ করো না দ্বার ।
তোমার সব রূপ, রস, গন্ধ, আমার দেখা হয়ে গেছে ।
তুমি কখনো কোমল কখনো পাথর
কখনো বর্ষণ কখনো দহন,
তারপরও তুমি সত্য, তুমিই সুন্দর
তাই তোমাকেই ভালোবেসেছি ।
