![]() |
| ভালবাসি তোকে |
"ভালকে ভালবাসি"
__নুসরাত বিনতে আবুল কাশেম
মানুষকে ভালোবাসতে পারাকে আমি ভালবাসিযাকে ভালবাসা হয়নি থাকি তার পাশাপাশি।
মানুষকে ঘৃণা করতে শেখাকে আমি ঘৃণা করি,
মনকে উদার করতে দাও বলে আমি প্রাথনা করি।
ভাল লাগার অনুভূতিগুলো আমার ভাল লাগে,
সুন্দর মুখের হাসিগুলো মনে স্মৃতি হয়ে জাগে।
সুখে থাকা মানুষগুলোকে দেখে আমি সুখ পাই,
দীনহীন পরিবার দেখে আমার দুঃখের অন্ত নাই।
চিন্তিত মনের চিন্তাগুলো নিয়ে আমি চিন্তা করি,
মন্দ আচারণগুলো দেখে আমি নিন্দা করি।
শান্তির পায়রাগুলোকে দেখে আমি শান্তি পাই,
দুঃখ-ব্যাথা-হতাশা থেকে পরিত্রাণ চাই।
ভাল কথা বলতে পারাকে আমি ভাল বলি,
সত্য ন্যায়ের কথাগুলো নির্দ্ধিধায় মেনে চলি।
সুন্দর ঐ মনগুলো দেখে আমি সুন্দর হই,
মানুষের কষ্ট দেখার কষ্ট আমি কী করে সই!
