![]() |
| kangaru |
ক্যাঙ্গারুর নামকরণ
ইংরেজরা প্রথমে অস্ট্রেলিয়ার মাটিতে পদার্পন করার পর ক্যাঙ্গারু প্রাণীটি দেখে অবাক হয়ে যায় । আগন্তুকরা কেউই প্রাণীটির নাম জানত না । নাম জানার জন্য । তারা স্থানীয় এক আধিবাসীর স্মরণাপন্ন হয় । পাশে দাড়ানো একটি ক্যাঙ্গারু দেখিয়ে । জিজ্ঞেস করে , “এই প্রাণীটির নাম কী"?
প্রশ্ন শুনে স্থানীয় অধিবাসী জবাবে বলল,
‘ ক্যান-গু-রু ’। পরে এই ‘ক্যান-গু-রু’ শব্দটি ক্যাঙ্গারুতে পরিবর্তিত হয়ে যায় । দুই পায়ে লাফিয়ে চলা প্রাণীটির নাম হয়ে যায় ক্যাঙ্গারু । মজার বিষয় হলো, অস্ট্রেলিয়ার আদিবাসীদের ভাষায় ‘ক্যান-গু-রু এই’ শব্দটির অর্থ ‘আমি বুঝি নাই' ।
