![]() |
| Love |
ভালোবাসা সর্বনাসা
রাহীমা আজিজ
সব হৃদয়ের শুনি এক আকুতি
ভালোবাসা ভালোবাসা ভালোবাসা,
যদি না জানে কেউ সঠিক পথ
তবে ভালবাসা হয় তার সর্বনাশা।
ভাঙ্গা-গড়ার এই জীবনে আসলে
ভালবাসার মত কিছু নেই,
যে গড়েছে প্রভুর সাথে ভালবাসা
পেয়েছে সব খাঁটি তো সে-ই।
এসেছি আমরা তাঁর নিকট থেকে
যেতেও হবে সেই তাঁর কাছে,
তাই সতর্ক হই সতর্ক হও
যাতে অন্যদিকে ছুটি না পাছে।
