তৃষ্ণা ছাড়াও কী পানি জরুরি?

Water, kobita, golpo

তৃষ্ণা ছাড়াও পানি জরুরি

আমরা সবাই জানি, আমাদের শরীরের | মোট ওজনের ৭৫ শতাংশই পানি । শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে পানির উপস্থিতি রয়েছে । বিশেষ করে ফুসফুস ও মস্তিস্কের মতো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোয় পানির উপস্থিতি অনেক বেশী ।
     সাধারণত আমরা মনে করি, তখনই আমাদের তৃষ্ণা পায় যখন শরীরে পানির প্রয়োজন হয় । কিন্তু এ ধারণা কি আসলেই সত্য? আমাদের মধ্যে অনেকেই দীর্ঘক্ষণ তাপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করি । সে সময় আমাদের খুব বেশী তৃষ্ণা পায়না । তার মানে কী আমাদের শরীরে তখন পানির প্রয়োজন নেই?
     বিজ্ঞানীরা বলেছেন, তখনো শরীরে পানির প্রয়েজন হয় । তৃষ্ণা না পেলেও শরীরে পানির প্রয়োজন আছে । আর এটি পূরণ না হলে শরীরে বিভিন্ন ধরণের অসুবিধা দেখা দিতে পারে।
    গবেষকদের মতে, আমাদের শরীরের ভেতরে পানির প্রবাহ বাড়তি থাকলে কোষগুলো উদ্দীপ্ত হয় এবং শক্তি আহরণ করে । এ ছাড়া ত্বক ও স্নায়ূর  স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে পানির উপস্থিতি প্রয়োজন ।
  বলা বাহুল্য, প্রতিদিন চার লিটার পানি শরীর থেকে নির্গত হয় । এ ঘাটতি পূরণ করার জন্য একই পরিমাণ পানি পান করা দরকার । চাই তৃষ্ণা থাকুক অথবা না থাকুক ।
Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post