ভন্ডপীর - মোঃ রাশেদুল হক (আলমগীর) [কবিতা]


ভন্ডপীর
মোঃ রাশেদুল হক (আলমগীর)

পীর নামে উই পোঁকা
ঈমান খেয়ে করছে ফাঁকা
ইলমহীন অন্ধ গাধা
অন্যের দিল করে সাদা ! 
লোক দেখানো কারসাজি 
বড় গলায় চাপাবাজি,
উপাধি আবার শিরোমনি
কাজে-কর্মে শয়তানি!
মুরীদের পকেট করে ফাঁকা 
ঘুরবে বলে ভাগ্যের চাকা
গরু-ছাগল অভাব নাই
বাবার নামে করে জবাই!
তাদের আশা হবে ছাই
ভন্ডের কোন গতি নাই,
শিকলে বেঁধে ভুলাবে নাম
সোজা যাবে জাহান্নাম । 
Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post