বর্ষা আসে - হুসাইন আহমাদ সিদ্দিকী [কবিতা]


বর্ষা আসে
হুসাইন আহমাদ সিদ্দিকী

বর্ষা আসে দূর আকাশে রাশি রাশি মেঘ গলে, 
বর্ষা আসে বৃষ্টি নামের ফোঁটা ফোটা নীর-জলে। 
বর্ষা আসে নদী-নালা আর খাল-বিল ডুবিয়ে,
বর্ষা আসে বিলে-ঝিলে নানা রকম ফুল ফুটিয়ে। 
বর্ষা আসে টিনের চালে ঝুমঝুমা ঝুম শব্দ করে,
বর্ষা আসে হাজার রকম মৎস নিয়ে পুকুর ভরে। 
বর্ষা আসে ঘুমন্ত সব সাহিত্যিকের ঘুম ভাঙাতে।
বর্ষা আসে কাব্যপাতায় সকল রকম মন রাঙাতে। 

Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post