আমার জন্মভূমি
মুহাম্দ ওবায়দুল্লাহ
আমার প্রিয় জন্মভূমি
রক্তে গড়া বাংলাদেশ,
ফুলে ফলে নদীর জলে
মন মাতানোর নেইকো শেষ।
আমার বাড়ী আমার গ্রাম
বায়ুতে যে জুড়ায় প্রান,
পাখির সুরে শিশির ভোরে
মন কেরে নেয় ফুলের ঘ্রান।
আমার দেশে নীল আকাশে
রাঙা বরি সূর্য উঠ,
আমার দেশে মাটির বুকে
হরেক রকম ফুল ফুটে।