যুবক! কেমন আছো?
শাহ্ আলম বাচ্চু
যুবক! তুমি কেমন আছো হালের এই বৈরী হাওয়ায়,
জানি, তুমি খুশি আছো ফেসবুকের ঐ কমেন্ট পাওয়ায়।
যুবক! তুমি কি ফজরের নামায পড় কি আগেন মত,
পাঁচওয়াক্ত নামাযে কি থাকো অবিরত,
যুবক! তুমি জেগে উঠো নতুন আলোকধারাতে,
দেশ ও স্বদেশ সেবা করে বিশ্বটাকে সাজাতে।