কুকুর তাড়ানো পীর - সাদিয়া আফরোজ নাবিলা [ছোট গল্প]


কুকুর তাড়ানো পীর
সাদিয়া আফরোজ নাবিলা

এক গৃহবধূ একজন পীরকে দাওয়াত করলো । পীর সাহেব এসে বৈঠকখনায় বসলেন । তিনি ভাবছিলেন, কীভাবে মুরিদের সংখ্যা বাড়ানো যায় ।
হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেলো । তিনি উঠে একটা লাঠি নিয়ে ছুটতে লাগলেন । একবার এদিকে যান, আর একবার ওদিকে যান । তারপর লাঠি দিয়ে সজোরে আঘাত করেন আর বলতে থাকেন-"খবিছ! দূর হ এখান থেকে৷  বের হ এখান থেকে নাপাক কোথাকার !"
এরপর হাঁপাতে হাঁপাতে আবার এসে খেতে বসলেন। গৃহবধূ পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলো, "কী হয়েছিল হুজুর?" পীর সাহেব বললেন, "কা‘বা ঘরে কুকুর ঢুকে পড়েছিল। বের করে দিলাম । গৃহবধূ ভাবলো, পীর সাহেব কামেল বটে!  তার কালামত পরীক্ষা করা দরকার ।
সে বুদ্ধ এঁটে পীর সাহেবের সামনে ভাতের প্লেট রেখে দিল। পীর সাহেব ভাতের প্লেট সামনে নিয়ে বসে রইলেন। মুখে ভাত দেন না। অনেকক্ষন এভাবে কেটে যাওয়ার পর গৃহবধূ জিজ্ঞসা করলো, "কী হয়েছে হুজুর? ভাত খাচ্ছেন না কেনো?
পীর সাহেব বললেন, "তরকারি দিচ্ছেন না যে! তরকারি ছাড়া ভাত খাব কী দিয়ে?  তখন গৃহবধূ বললো, "এত দূরে কা'বা শরীফে কুকুর ঢুকেছে দেখতে পেলেন আর সামনে প্লেটে ভাতের ভিতরে ডুকিয়ে দেয়া তরকারী দেখতে পেলেন না?" পীর সাহেব গৃহবধূর কৌশল বুঝতে পেরে লজ্জিত হলেন।  জীবনে আর কখনো এরুপ প্রতারনা করবেন না বলে প্রতিজ্ঞা করলেন।
Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post