"প্রবাস জীবন"
__মুন্সি মিশকাত মাহমুদ
নিজ দেশ ছেড়ে এসেছি পরের দেশে হয়েছি প্রবাসী ,সচ্ছল জীবনে প্রিয়জনের মুখে ফোটাতে হাসি ।
ধারদেনা জমিজমা টাকা পয়সা ব্যয় করে ,
একা একা থাকি আপনজন সব ছেড়ে ।
কাজই এখন আপন আমার কাজ করি সর্বক্ষণ ,
এরই মাঝে উদাস হয়ে স্বদেশে ছুটে যায় মন ।
মনের আবেগ মনের মাঝে সযতনে লুকিয়ে রাখি ,
সান্তনা দেই ফিরব দেশে এইতো ক'দিন বাকি ।
কিছু সুখের আগে করিতে হয় কিছু কষ্ট ,
ব্যর্থ যদি হতে না চাও হইও না তবে অতিষ্ঠ ।
আবার তাই নিয়ে নতুন প্রেরণা ভোর রাতে উঠি ,
কিছু খেয়ে কিছু খাবার নিয়ে কর্মস্থলে ছুটি।
কাজে যাই রাতে , ফিরি যখন তখনও দেখি রাত ,
দিনের আলোর মুখ দেখি না-হয় না যেন প্রভাত ।
নিজ হাতেই আবার করতে হয় খাবার রান্না ,
খাবার খেয়ে মিটাই ক্ষুধার কান্না ।
এভাবেই চলছে আমার প্রবাস জীবন ,
যেন একই বৃত্তে থাকা বন্দী খাঁচার পাখির মতন ।
তবুও মোর শত কষ্ট যেন অমৃতের সমান,
যদি শুনি ভালো আছেন আব্বা-আম্মাজান ।
