"কে আসল সুখী"
__মুহাম্মদ নাজমুল ইসলাম
ধ-ধনীগণ সুখী সেজে করে অভিনয়,
নী-নীরবে ঠিকই কাঁদে ধনীর হৃদয় ।
রা-রাতদিন মনে জাগে ডাকাতের ডর,
না,-নাওয়া খাওয়া সব লাগে অস্বস্তিকর ।
গ-গরমে বটতলে নিদে নির্ধন,
রী-রীষহীন নির্মল গরীবের মন ।
ব-বল নেই দল নেই তবু নির্ভয়,
রা-রাতদিন সদা থাকে গরীব হৃদয় ।
ই-ইস কী যে স্বাধীনতা দরিদ্রতায়,
আ-আসলে তা দুর থেকে বোঝা বড় দায় ।
স-সংকট ধনে তার নেই দল শক্তি ,
ল-লকারে সোনা নেই তবু মনে ভক্তি ।
সু-সুখ সেতো মনপাখি বাসা বাঁধে মনে,
খী-খীমা কিবা দালানের ভেদ নাহি মানে ।
