দুঃখীর দুঃখে
আল আমিন উজানী
মম নয়নে বর্ষার বারি ঝরে তখন
দেখি যখন কেঁদে মরে অনাহারী ভুগে ক্ষুধার জ্বলন।
তার দুঃখে দুঃখিত এ হৃদয়
তার ব্যথায় ব্যথিত এ তনয়,
তার কান্নায় ভেজা মোর আঁখি
তান দুঃখ ঘুচাতে স্বপ্ন দেখি।
তার কষ্ট দেখে কাঁদে মরে প্রাণ
তার আকুলে মম হাসিমুখ ম্লান
তার শীর্ণ দেহের জীর্ণতা মম অঙ্গে
তার ছিন্ন বস্ত্রে সংকীর্ণতা কাঁদায় সঙ্গে।
তার দুঃখ ঘোচানোর ভাবনা জাগে কল্পনায়
তার অপূর্ণ বাসনা পূরণে তনুমন কাজ করে যায়।
