অর্জিত হোক নেক - মাহদী হাসান ফরাজী [কবিতা]

সালাত, নামায, ইসলাম

অর্জিত হোক নেক
মাহদী হাসান ফরাজী

ভুলে ভরা জীবন তব না জানিলে কভু,
না ভাবিলে সৃষ্টি কেন করিলেন মহান প্রভু!
পূর্বে উদয় পশ্চিমে অস্ত কর্মমুখর রবি,
গোপনো গোপনে হচ্ছে লিখন তার কার্য সবি।

নীল আকাশের প্রান্ত ঘেঁষে সন্ধ্যায় অবতরণ,
জীবন তরী ফিরবে ঘাটে করবে কবর বরণ।
বর্জিত হোক মন্দ তব অর্জিত হোক নেক,
গর্বিত হোক ভূবন তার লজ্জিত হোক বেঁক। 


Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post