"কল্পলোকের গল্প নয়"__নূরুজ্জামান মুসাফির
কল্পলোকের গল্প নয়
সত্য অল্য স্বল্প নয়
মহাসত্য বটে,
আল্লাহ পাকের রাসূল হয়ে
পাক কুরআনের বার্তা লয়ে
এলেন মরুর তটে।
আল্লাহ পাকের হুকুম মত
নবী-রাসূল এলেন যত
সবার সেরন যিনি,
আবদুল্লাহর হৃদয়খনি
মা আমিনার নয়ন মনি
মোদের নবি তিনি।
আঁধার ধরার অমানিশা
দূর করে সব দিলেন দিশা
তাই হলো জয়,
এবার সবাই বোঝে তবে
সবার মনে রাখতে হবে
কল্পলোকের গল্প নয়।
