"কেন যুদ্ধ নয়"__মুহাম্মদ উমারা হাবীব
কেন আজ রক্ত ঝরে
আরাকান মিয়ানমারে,
কেন আমার বোনের চিৎকার
শুনি নাফের তীরে।
কেন মগ সেনাদের দ্বারা
ধর্ষিত আমার জননী,
কেন কন্যার আর্তচিৎকার
নীরবে সয় ধরণী।
কেন রোহিঙ্গাদের উচ্ছেদে
হাসে অমানুষ সুচি,
কেন মুসলমানের দেহ
আজ কাটছে কুচি কুচি।
কেন শান্তির কথা বলে
জাতিসংঘ শুধু মুখে,
কেন মুসলিম মেরে ওরা
গান হেয়ে যায় প্রানসুখে।
কেন রোহিঙ্গা মুসলিমদের
বাঙালি বলা হয়,
কেন কবে স্বাধিকার তরে
আবার যুদ্ধ নয়!
