যুক্তফ্রন্ট মন্ত্রিসভার ব্যার্থতার জন্য দায়ী ছিল শাসকগোষ্ঠির সৃষ্ট অরাজকতা




যুক্তফ্রন্ট মন্ত্রিসভার ব্যার্থতার জন্য দায়ী ছিল শাসকগোষ্ঠির সৃষ্ট অরাজকতা 

পর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে ১৯৫৩ সালের ১৪ ই নভেম্বর আওয়ামী লীগ, যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। ২১ দফা প্রণয়ন শেষে ৪ টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। দল ৪ টি হলো, আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের ২১ দফাকে তাদের স্বার্থ রক্ষার সনদ বলে বিবেচনা করে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি, মুসলিম লীগ মাত্র ৯ টি লাভ করে। বাকি আসন অন্যরা পায়। এই নির্বাচনে পূর্ববাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব ও প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে। পূর্ব বাংলায় বাঙালিদের শাসন দেখতে তারা ষে আগ্রহী তা প্রকাশিত হয়। যুক্তফ্রন্ট প্রাদেশিক সরকার গঠনের রায় লাভ করে। জনগণই যে সকল ক্ষমতার উৎস’-এই নির্বাচন তা প্রমাণ করে জনগণ এ নির্বাচনে মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং পূর্ব বাংলায় মুসলিম লীগের শাসনের অবসান ঘটায়।

১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্টভূক্ত কৃষক-শ্রমিক পার্টির নেতা এ কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। যুক্তফ্রন্ট সরকার মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল। পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। আদমজী পাটকল ও কর্ণফুলীতে বাঙালি অবাঙালি দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে।

যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানে মুসলিম লীগকে পরাজিত করে ক্ষমতা অর্জন করেছিল। কেন্দ্রে মুসলিম লীগ সরকার ক্ষমতাসীন ছিল। তাই এটি আশঙ্কা করা স্বাভাবিক যে, মুসলিম লীগ প্রতিহিংসাবশত যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেছিল।

নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণ স্বতঃস্ফূর্তভাবে যুক্তফ্রন্টকে ভোট দিয়েছিল। যুক্তফ্রন্টের এ অভাবনীয় জনপ্রিয়তা শাসকগোষ্ঠীর জন্যে মারাত্মক চ্যালেঞ্জ ছিল। তাই তারা অবাঙালিদের দ্বারা দুটি শিল্প প্রতিষ্ঠানে দাঙ্গা চালিয়েছিল।
Maruf Ahmed (মারুফ আহমেদ)

আমি একজন ব্লগার এবং স্টুডেন্ট। লেখালেখি এবং টেকনোলজির প্রতি অসামান্য আগ্রহ থেকেই আমার হাত ধরে bologar.com এর সূচনা। নতুন কিছু জানতে এবং জানাতে পারলে আমি আনন্দ পাই। যেকোন বয়সের পাঠক এখানে সাদরে আমন্ত্রিত।

Post a Comment (0)
Previous Post Next Post