যেভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে Chrome extension ব্যবহার করবেন
আসসালামু আলাইকুম, বন্ধুগন। আজকে আমি শেয়ার করবো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে Chrome extension ব্যবহার করতে পারবেন কোনো জামেলা ছাড়া।
তো এটা ব্যাবহার করার আগে আমাদের জানতে হবে
Chrome Extension কী? বা কেন? আমরা ক্রোম ব্রাউজারের এই এক্সটেনশন ব্যাবহার করবো।
ক্রোম এক্সটেনশন কী?
ক্রোম এক্সটেনশন হলো, ক্রোমের জন্য নির্ধারিত স্পেশাল প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমাদের ব্রাউজারে ইনিষ্টল করে বা ক্রোমে অ্যাড করে আমাদের ব্রাউজ খুব সহজে এবং দ্রুত কাজ করতে পারি।
যেমনঃ আমরা কোনো ওয়েবসাইটের ট্রাফিক চেক করার জন্য কী করি?
আমরা প্রথমে এই নির্ধারিত ওয়েবসাইটের URL কপি করি এবং সিমিলার-ওয়েবে পেষ্ট করে ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে বিস্তারিত জানি।
কিন্তু Extension ব্যাবহার করলে এক ক্লিক করেই জানাযাবে বিস্তারিত।
কেন আমরা ক্রোম এক্সটেনশন ব্যাবহার করবো আমাদের ব্রাউজারেঃ
আমারা বিভিন্ন কারণে Chrome Extension ব্যাবহার করবো, যেমনঃ আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি আমাদের প্রয়োজনে। কিস্তু দেখাযায় ঐই ওয়েবসাইটে বিরক্তিকর অ্যাড থাকায় আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে আসতে হয়। এক্ষেত্রে অ্যাড ব্লক করা যায়। আবার অনেক সাইট ভিজিট করতে পারিনা ব্লক থাকার কারণে এক্ষেত্রে VPN Extension ব্যাবহার করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারি। এছাড়াও আরো হাজারো রকমের কাজ শর্টকার্টে করা সম্ভব।
এবার আসি মূল আলোচনায়। আমরা সবাই জানি ক্রোম এক্সটেনশন সুধু পিসি বা কম্পিউটারে ব্যাবহার করা যায়। মোবাইলে সাপোর্ট করেনা। আপনি হয়তো ভাবছেন তাহলে আমি টাইটেলে কী বললাম? আশলে মোবাইলে ব্যাবহার করার ক্ষেত্রে আমরা একটি ট্রিক অনুশরন করবো। তো চলুন শুরু করি।
মোবাইলে ব্যাবহার করার জন্য আমার দেখানো নিয়ম অনুসরণ করুন।
১. প্রথমে Play Store এ গিয়ে সার্চ দিন "kiwi browser" লিখে সার্সদিন
২. kiwi browser ওপেন করুন এবং ডেক্সটপ মুড সিলেক্ট করুণ
৩. Google.com গিয়ে "chrome web store" লিখে সার্চ দিন
৪. প্রথম লিংকে ক্লিক করুন
৫. ডান সাইটে উপরে সার্চ বক্সে "adblock" লিখে সার্চ দিন
৭. "add to chrome" লেখায় ক্লিক করুন
৮. এক্সটেনশন ডাউনলোড হওয়ার পর অটোমেটিক কাজ শুরু করবে
ডাউনলোড কম্পিলিট।
এবার আসুন যাচাই করি এক্সটেনশন কাজ করে কিনা..
এক্সটেনশন ব্যাবহার করার আহে Trickbd.com।
দেখুন উপরে নিচে অ্যাড
এক্সটেনশন ব্যাবহার করার পর, কোনো অ্যাড নাই..।
ধন্যবাদ আপনাকে...।
খোদা হাফেজ...।










